প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৫: গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে, ৮১ বি এন বি এস এফ কে সঙ্গে নিয়ে একটি যৌথ অভিযানে ১ জন ড্রাগ প্যাডলারকে আটক করেছে।
আটক হওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন খোরশেদ। বয়স আনুমানিক ২৮। ঠিকানা সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া সালকেত এলাকায়। জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া, শালক্ষেত থেকে এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ।
মোট ৩০. ১৭০ কেজি শুকনো গাজা, যা এগুলি একটি নীল রঙের প্লাস্টিক ড্রামের মধ্যে রাখা ছিল। সেসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি সাদা রঙের hundai Aura চার যার নম্বর- TR-03Q-0568। ধারণা করা হয় এই গাড়ি দিয়ে নেশা জাতীয় দ্রব্য ট্রান্সপোর্টেশন করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার অনেক জনের নাম এসেছে এ নিয়ে পুলিশ ও তদন্ত করছে এবং প্রমাণের ভিত্তিতে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানা যায়।
এ নিয়ে সোনামুড়া থানাতে উনার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে ওই সোনামুড়া থেকে থেকে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ রিমান্ড চেয়ে আজ উনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়।








