প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৫: আসন্ন ২০২৬ এডিসি নির্বাচন ও ২০২৮ বিধানসভা নির্বানকে সামনে রেখে রবিবার ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে লক্ষীছড়া ভিলেজ মাঠে অনুষ্ঠীত করাহয় যুব জমায়েত।
আজকের এই যুব জমায়েতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজপির যুবমোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভাকেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব।
এর পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শীল, বিজেপির শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক,কৃষান মোর্চার দক্ষিনজেলার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপির দক্ষিন জেলার এস সি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস, এম ডি সি বিদ্যুৎ দের্বমা, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ অন্যান্যরা।
আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা দলকে শক্তিশালী করেগড়েতুলে আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্তকরারজন্য যুবকদের এগিয়েআসার বিশেস আহব্বান জানান।
বক্তারা উনাদের বক্তব্যের মধ্যদিয়ে বিগত বাম আমলের ঘটেযাওয়া ঘৃন্য চিত্রগুলো সকলের সামনে উপস্থাপন করে। ।
বক্তারা জানান বর্তমানসময়ে বামেরা বিভিন্নপ্রকারের অপপ্রচারকরে বিজেপিকে কালিমালিপ্তকরে পেছনের দরজাদিয়ে ক্ষমতায় আসার চেষ্টাকরছে তাই সকলকে একত্রিতহয়ে বামেদের এই অপপ্রয়াসকে ব্যার্থকরতেহবে।
৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই জমায়েতে যুবক যুবতিদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।








