কুমারঘাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা

অনলাইন ডেস্ক, ০৯ নভেম্বর, ২০২৫: কুমারঘাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শন করি এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা ও পরামর্শ প্রদান করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

পরিদর্শনকালে জানতে পারেন বহু ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করছে যার ফলে পড়াশোনায় মনোযোগের ঘাটতি দেখা দিচ্ছে।এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।

একই সঙ্গে অভিভাবকদের প্রতিও অনুরোধ জানান তারা যেন সন্তানদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখেন এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন। একলব্য মডেল স্কুলগুলোকে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা।

Leave a Comment