নির্বাচনের উৎসব- বিহাবের গর্ব, বিহার নির্বাচন ২০২৫, প্রথম পর্ব: ঐতিহাসিক ৬৪.৬৬% ভোটদানের হার, ভোটারদের জন্য সুখকর অভিজ্ঞতা তৈরিতে ইসিআই-এর নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: গতকাল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে এবং রাজোর ইতিহাসে সর্বোচ্চ ৬৪.৬৬% ভোটদানের হার রেকর্ড করা হযেছে। মুখ্য নির্বাচন কমিশনার (CPC) জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. সুখবীর সিংহ সাধু এবং ড. বিবেক তোশী সাথে নিয়ে গতকাল মারা দিন লাইভ ওয়েবকাস্টিং-এর মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিহারে এই প্রথমবার ১০০% ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিং নিশ্চিত করা হয়েছে।

সিইসি জ্ঞানেশ কুমার ইসিআই নিয়ন্ত্রণ কক্ষ থেকে স্বয়ং প্রিসাইডিং অফিসার এবং জেলাভিত্তিক জেলা নির্বাচন অফিসারদের (DEO) সাথে যোগাযোগ রক্ষা করে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে তদারকি করেন। রাজ্যের ১৮টি জেলায় মোট ১২১টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৩.৭৫ কোটিরও বেশি। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচি (IEVP)-এর অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, বেলজিয়াম এবং কলম্বিয়া এই ৬টি দেশের ১৬ জন প্রতিনিধিরা ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

প্রতিনিধিরা প্রশংসা করেছেন যে বিহার নির্বাচন আন্তর্জাতিকভাবে অন্যতম সুশৃঙ্খল, স্বন্দ, দক্ষ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে পরিচালিত হয়েছে। ৫ নভেম্বর, ২০২৫ তারিখে রাত ১১:২০-এর মধ্যেই ৪ লক্ষাধিক নির্বাচনকর্মী তাঁদের নির্ধারিত ভোটকেন্দ্রে পৌছে যান। ৬ নভেম্বর, ২০২৫ তারিখে সকাল ৭টার আগে ১,৩৯৪ জন প্রার্থী কর্তৃক মনোনীত ৬৭,৯০২ জন ভোট এজেন্টের উপস্থিতিতে মক পোল সম্পন্ন হয়। এরপর রাজ্যের ৪৫.৩৪১টি ভোটকেন্দ্রেই একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। পর্দানশীন মহিলা ভোটারদের শনাক্তকরণের সুবিধার জনা প্রত্যেক ভোটকেন্দ্রে প্রায় ১০,০০০ শ্রীবিকা দিদি/মহিলা স্বেচ্ছাসেবীকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর একতান সদস্যের সঙ্গে মোতায়েন করা হয়।

ইসিআই-এর নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ ভোটকেন্দ্র খাড়ার পূর্বেই ভোটদানের হার সম্পর্কিত তথা আপডেট করেন, হয়েছে। যার ফলে আনুমানিক ভোটদানের প্রবণতা হালনাগাদ করতে খুব সামান্য বিলম্ব হয়েছে। একাধিক ভোটার-বান্ধব নতুন উদ্যোগের অংশ হিসেবে ভোটাররা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন যখন তারা ইভিএম ব্যালট পেপার প্রার্থীদের রঙিন ছবি দেখতে পান। এছাড়াও নতুনভাবে ভোটকেন্দ্রে মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা, সহজে গড়ার উপযোগী নবনির্মিত ভেস্টার তথ্য স্লিপ (VIS), এবং ভিড কমানোর অনা প্রতি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১,২০০ জন ভোটারের সীমা চালু করা হয়।

সকল ভোটকেন্দ্রে হুইলচেয়ার সরবরাহ করা হয় এবং দিব্যাসজন (PWD) (ভাটারদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবীদের ট্যাগ করা হয়। এছাড়াও দিব্যাঙ্গজন ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছয়ত সহায়তার জন্য ই-রিকশা পরিষেবা প্রদান করা হয়। জেলা-ভিত্তিক এবং বিধানসভা কেন্দ্র (AC) ভিত্তিক আনুমানিক ভোটদানের হার ECiNet App-এ উপলব্ধ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

Leave a Comment