বাড়িতে ৭দিনের সন্তান, বিশালগড়ে দুর্ঘটনায় বলি বাংলাদেশী যুবক

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: বিশালগড় চেলিখলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলাদেশী যুবকের। বুধবার দুপুরে বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত যুবকের নাম জিয়ারুল ইসলাম।

দুই বছর আগে বিশালগড় নদীলাকের মানিক মিয়ার মেয়েকে বিয়ে করেন। গত কয়েকদিন আগে ত্রিপুরায় পাসপোর্ট নিয়ে আত্মীয়ের বাড়িতে আসেন চিকিৎসার জন্য। ডাক্তারের কাছে যাওয়ার সময় একটি দ্রুত গতিতে আসা পণ্যবাহী বুলেরো গাড়ি ধাক্কা দেয় জিয়ারুলের বাইকে।

সাথে সাথে বাইক থেকে ছিটকে পড়ে জিয়ারুল। স্থানীয়রা জিয়ারুলকে উদ্ধার করে দমকল কর্মীদের দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময় ঘাতক গাড়ি চালককে আটক করে রাখে স্থানীয়রা।

খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিন্তু পুলিশের সামনেই গাড়ি চালককে পিটিয়ে তক্তা করে স্থানীয়রা। পুলিশ গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে পুলিশ টি আর ০৭ ডি ৭৫৫৪ নম্বরের বাইক এবং টি আর ০৭ডি ১৭৫৩ নম্বরের বোলেরো গাড়িটি আটক করেছে।

Leave a Comment