উদয়পুরে বিএসএফ জওয়ানসহ দুই নেশা কারবারী আটক

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৫: উদয়পুর রেল স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে উদয়পুর রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে পুলিশ। হিরোইন জাতীয় নেশা সামগ্রীসহ তিন যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ আধিকারিক জানা যায়, দীর্ঘদিন ধরেই উদয়পুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় নেশা সামগ্রীর লেনদেন চলছে—এমন গোপন খবরের ভিত্তিতে উদয়পুর থানার ওসি-র নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তিন যুবককে। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু পরিমাণ হিরোইন জাতীয় নেশা সামগ্রী, যা বাজারমূল্য ৫ লক্ষ টাকার বলে অনুমান করা হচ্ছে।

গ্রেপ্তার কৃত তিনজনের নাম ও শাজমুল ইসলাম (২২), ফরিদ আক্তার বয়স (২৩), সেলিম উদ্দিন (৩৬) পেশায় বিএসএফ কর্মী। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাহির রাজ্যের সঙ্গে যুক্ত একটি চোরাচালান চক্রের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, এই চক্র রেলপথ ব্যবহার করে রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। ঘটনার তদন্তে নেমেছে রাধাকিশোর পুর থানার পুলিশ। পুলিশের ধারণা, এর পেছনে আরও বড় একটি চক্র সক্রিয় রয়েছে।

উদয়পুর মহকুমায় বিগত কয়েক মাসে একাধিকবার এমন মাদকবিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের যুবসমাজকে নেশার গ্রাস থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment