অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিস্কু রায়ের সভাপতিত্বে আজ ঊনকোটি জেলাভিত্তিক বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চন্ডীপুর ব্লকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৫ নভেম্বর কৈলাসহর মহকুমার রাংরুং টিই হাইস্কুল প্রাঙ্গণে জেলাভিত্তিক বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী স্টল খোলা হবে।
তাছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সভায় বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া ১০টি উপকমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, উনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, উনকোটি জেলার জেলাশাসক ডা. তমাল মজুমদার, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক বিপুল দাস, চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সুভাশিষ সেনগুপ্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।








