বিজেপি ও মথা ছেড়ে ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার কংগ্রেসে

প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে আজ সোমবার দুপুরে খোয়াই এর কংগ্রেস ভবনে রাজ্য‌ কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিষ সাহার নেতৃত্বে পিছিয়ে পড়া আদিবাসীদের উন্নতির স্বার্থে এবং সঙ্গগঠনকে মজবুত করতে এক সাঙ্গগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের রাজ্য সভাপতি ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশে কংগ্রেসে সাধারণ সম্পাদক তথা আদিবাসী কঙ্গগ্রস দলের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া,

প্রদেশে কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ, প্রদেশ কংগ্রেসের সদস্য তথা প্রাক্তন শিক্ষক পরিতোষ দাস, আইনজীবী সেলের বরিষ্ঠ নেতা ননী গোপাল দেবনাথ, উপজাতি নেতা শিবচরন দেববর্মা, মহিলা জেলা সভানেত্রী শ্রীমতি জামাতিয়া সহ অন্যান্য রা।

এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গগ্রস দলের রাজ্য সভাপতি আশিষ সাহা বলেন এবং এই বৈঠকে ২৬ পরিবারে১৩৪ জন ভোটার বিজেপি এবং আই পি এস টি দল ছেড়ে কঙ্গগ্রস দলের যোগদান করেন।

Leave a Comment