১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক জনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ।

রাজ্যজুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র। ঠিক সেই সময়েই নতুন করে সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানা পুলিশ।

জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙকুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কামরুল মিয়া (বাবা ফরিদ মিয়া)-র বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫০০ ইয়াবা ট্যাবলেট।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫,০০০ টাকা। সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা ট্যাবলেটগুলো ১০টি প্যাকেটে মোট ১৬২ গ্রাম ওজনের ছিল।

ঘটনাস্থল থেকেই পুলিশ কামরুল মিয়া (বয়স আনুমানিক ২৮ বছর)-কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। যাত্রাপুর থানার ওসি সিতি কান্ত বর্ধন জানান,নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর।”এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন এবং নেশামুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Leave a Comment