দশমীর রাতে স্বর্ণালঙ্কার ও নদগ টাকা লুট করলো চোরের দল

প্রগতি ত্রিপুরা, ৩ অক্টোবর, ২০২৫। দশমীর রাতে স্বর্ণালঙ্কার ও নদগ টাকা লুট করলো চোরের দল। ঘটনা ফটিকরায় কালীবাড়ি এলাকায়।

আবারো ফটিকরায় থানাধীন কালিবাড়ি টিলা এলাকার ঘনবসতি পুন্য এলাকা থেকে বিজয়া দশমীর দিন রাতে অনুপম বণিকের বাড়িতে থেকে চোরের দল প্রবেশ করে ৭০ হাজার টাকার নগদ অর্থ ও সোনা গয়না নিয়ে যায়  চোরের দল।

তখন অনুপম বণিকের পরিবার কুমারঘাট শহরে ব্যবসার কাজে সেখানে ছিলেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল এই কান্ড করে যায় , অনুপম বণিকের বাড়িতে এই ঘটনার জন্য অনুপম বনিক অসুস্থ হয়ে পড়েন।

তিনি জানান কিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় চোরের দল প্রবেশ করেছে তা নিয়ে উঠছে লাখ টাকার প্রশ্ন, তার পাশাপাশি উনার বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি দুর্গাপূজার আয়োজন ছিল, এত প্রশাসনিক নিরাপত্তার মধ্যেও কিভাবে চুরি হলো, তা নিয়ে পুলিশি তদন্তের দাবী করেছেন অনুপমের পরিবার।

তার পাশাপাশি ফটিকরায় থানাধীন রাজনগর গোকুলনগর , কালিবাড়ি , আসামবস্তি, সহ একাধিক স্থানে একাধিক চুরির সংবাদ উঠে এসেছে, এইসব কাণ্ডে কোন চোরকে শনাক্ত করতে পারেনি প্রশাসন, পরিশেষে অনুপম বনিক প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তে দাবি করেছেন এবং সরকারি সাহায্যের আর্জি জানান।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী