মহিলা দর্শনার্থী ও তার স্বামী আক্রান্ত নেতাজি প্লে ফোরাম চত্বরে!

প্রগতি ত্রিপুরা, ৩ অক্টোবর, ২০২৫। মহিলা দর্শনার্থী ও তার পরিবারের ভাই ও স্বামীর উপর অতর্কিত আক্রমণ নেতাজি প্লেফরাম সেন্টারের কিছু যুবকের বিরুদ্ধে।

ঘটনা ক্রমে জানা যায় দশমীর শেষ রাতে অর্থাৎ ভোরবেলায় ক্লাব দ্বারা আয়োজিত আনন্দমেলায় রাধানগরের একটি পরিবার সেখানে মেলায় আসেন এবং নাগর দোলা চলেন পরবর্তী সময়ে ওনার স্ত্রী বাচ্চা নিয়ে নাগের দোলায় ওঠে এবং ওনার স্বামী নিচে দাঁড়িয়ে থাকে

ওইঘটনা ক্রমে জানা যায উনার স্বামী ভলেন্টিয়ার কিছু ক্লাব সদস্যকে বলেছিল যে আরো দুটো রাউন্ড ঘোরানোর জন্য তখনই ক্লাব সদস্যরা খেপে যান ওনার প্রতি এবং তর্ক বিতর্কের পর ওনার গায়ে হাত তোলেন এবং মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ, স্ত্রী অভিযোগ উনার স্বামীকে মারতে দেখে উনি যখন বাঁচাতে যাচ্ছিলেন তখনই ওই এলাকার কৌশিক আচার্যী, দ্বীপায়ন সাহা ওরফে বিল্টু, সাগর দে, কিষান বিশ্বাস নামে কতিপয় কিছু অতি উৎসাহিত ক্লাব কর্মকর্তা ওই মহিলার গায়ে হাত তোলেন বলে অভিযোগ ওই মহিলার তিনি সংবাদমাধ্যমের সামনে বললেন উনার প্রাইভেট পাটেও হাত দিয়েছে এই ক্লাব কর্তৃপক্ষরা।

তৎক্ষণাৎ ১১২ তে ফোন করা হয় পুলিশের সহায়তার জন্য যথাক্রমে পুলিশ ও সেখানে পৌঁছান।

পুলিশের আজকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতিকারীরা পরবর্তী সময়ে পুলিশ মেলা কর্তৃপক্ষকে থানায় তুলে নিয়ে যান এবং ওই মহিলা এবং তার স্বামীকে আইজিএম হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদেরকে জিবিপি হসপিটালে স্থানান্তরিত করা হয়।

যদি ওই ঘটনার পর ক্লাব সদস্যদের দেখা যায়নি বরং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন থানা চত্বরে।আদৌ এই ঘটনা কতটা সুষ্ঠু বিচার মিলে এখন এটাই দেখার বিষয়।

Leave a Comment