রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ সঞ্চালন অনুষ্ঠিত ধর্মনগরে

প্রগতি ত্রিপুরা, ২১ সেপ্টেম্বর, ২০২৫। উত্তর জেলার ধর্মনগর মহকুমায় মহালয়ার পূণ্য দিনে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ সঞ্চালন বিবিআই মাঠ থেকে শুরু হয়ে পদ সঞ্চালনটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বিবিএই ময়দানে সমাপ্ত হয়।

শতাধিক স্বয়ংসেবকের অংশগ্রহণে আয়োজিত এই পদ সঞ্চালন আজকের দিনটিকে করে তোলে এক ভিন্নমাত্রিক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বয়ংসেবকরা সকলে একযোগে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্ত সহ কার্যবাহ পান্না লাল সান্ড, বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা, জেলা সংঘচালক বিবেকানন্দ ভট্টাচার্য, জেলা কার্যবাহ বিজয় ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ববৃন্দ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা এই পদ সঞ্চালনের তাৎপর্য ও সাংগঠনিক দিকগুলি তুলে ধরেন। শুধু স্বয়ংসেবকরাই নয়, সাধারণ মানুষও ভিড় জমিয়ে অংশ নেন এ দিনের এই পদ সঞ্চালনে। ।

উৎসবমুখর পরিবেশে মহালয়ার এই শুভ দিনে শহর জুড়ে প্রতিধ্বনিত হয় শৃঙ্খলা, সংগঠন ও দেশভক্তির বার্তা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী