আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তরুণ সংঘ ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা

প্রগতি ত্রিপুরা, ২১ সেপ্টেম্বর, ২০২৫: আজ মহালয়ার পূর্ণ তিথিতে ধলেশ্বর এলাকার তরুণ সংঘ ক্লাব এর উদ্যোগ এক বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

দুর্গাপূজা প্রতি বছরই মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই ক্লাবে। এ বছর ১৫ বছরে পদার্পণ করেছে মহিলাদের দ্বারা পরিচালিত এই পূজা।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিবছরের মত এ বছরও তারা আয়োজন করেছে বসে আঁকো প্রতিযোগিতার। মোট তিনটি বিভাগে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

লপ্রতিটি বিভাগেই বিষয়বস্তু রয়েছে দুর্গাপূজা। ৮৫ জন প্রতিযোগী প্রতিযোগিনী আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী