খোয়াইয়ের আশারাম বাড়ি আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ধৃত সাত বাংলাদেশি

প্রগতি ত্রিপুরা, ২২ সেপ্টেম্বর, ২০২৫। খোয়াইয়ের আশারামবাড়ী আন্তর্জাতিক সীমান্তের সোমবাইরা বাজার থেকে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

চাম্পাহাওর থানায় নিয়ে গিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ঘটনা রবিবার রাত আনুমানিক ৭ টা নাগাদ অটো গাড়িটি আশারাম বাড়ীর দিক থেকে খোয়াইয়ের দিকে আসছিল।

সোমবাইরা বাজারে পুলিশ একটি অটো গাড়ি আটক করে। অটোতে ৭ জন যাত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশ।

খোয়াই মহকুমার আশারামবাড়ি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।

পুলিশ বাংলাদেশি নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী