প্রগতি ত্রিপুরা, ২১ সেপ্টেম্বর, ২০২৫: আজ শুভ মহালয়া, চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন।
প্রতিমা তৈরি শেষ। মাটির শেষ প্রলেপটুকুও শুকিয়ে এসেছে অনেকটা।
আজকালের মধ্যেই বাহারি রং চড়বে প্রতিমার গায়। নিপুণ শিল্পী তার তুলির আলতো ছোঁয়ায় জাগিয়ে তুলবেন মা দুর্গাকে।
জেগে উঠবেন সরস্বতী। গণেশের গায় উঠবে নকশিদার কুচির দুধসাদা ধুতি। মা লক্ষ্মীর হাসি ঝরে পড়বে।
আর বোধনের মধ্য দিয়ে খুলে যাবে মা দুর্গার সিগ্ধ শান্ত চোখ। জেগে উঠবেন দশভুজা।
এই মহালয়ার পূর্ণ প্রভাতে কৃষ্ণ নাম প্রচারে ইসকন মন্দিরের শোভাযাত্রা।
রবিবার এই শোভাযাত্রা ইসকন মন্দির থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা পরে এমবিবি কলেজ প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।








