অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৫: ভারতের নির্বাচন কমিশন গতকাল এ বছর তৃতীয়বারের মতো মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনের আয়োজন করে নয়াদিল্লিস্থিত ভারতীয় আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে (আইআইডিইএম)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই সম্মেলনের উদ্বোধন করেন।
এই সম্মেলনে নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সাচ্চু ও ড. বিবেক জোশি উপস্থিত ছিলেন। কমিশন সারা দেশে এসআইআর কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরের প্রস্তুতি পর্যালোচনা করে। বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক কৌশল, সীমাবদ্ধতা এবং গৃহীত সেরা অনুশীলন সম্পর্কিত উপস্থাপনা দেন, যাতে অন্যান্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন।
মুখ্য নির্বাচন আধিকারিকগণ তাদের নিজ নিজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বশেষ সম্পন্ন এসআইআর অনুযায়ী মোট ভোটারের সংখ্যা, সর্বশেষ এসআইআরের যোগ্যতার তারিখ এবং ভোটার তালিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। এছাড়াও তাঁরা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআরের পর ভোটার তালিকা ডিজিটাইজেশন ও আপলোডের অবস্থা তুলে ধরেন।
এছাড়াও তারা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গত এসআইআরের নিরিখে নির্বাচকদের হিসাব দিয়েছেন। কমিশনের উদ্যোগ অনুযায়ী যাতে কোনো ভোটকেন্দ্রে ১,২০০-র বেশি ভোটার না থাকে তা নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রগুলির যৌক্তিকীকরণের (rationalisation) অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মুখ্য নির্বাচন আধিকারিকগণ প্রস্তাবিত নথিপত্রও প্রদান করেন, যাতে প্রত্যেক যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং কোনো অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করা হয়। পুনরায় জোর দেওয়া হয় যে এসব নথি যেন যোগ্য নাগরিকদের জন্য সহজে জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করে।
কমিশন জেলা নির্বাচন আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বুথ লেভেল আধিকারিক এবং বুথ লেভেল এজেন্টদের নিয়োগ ও প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কেও পর্যালোচনা করা হয়। ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।








