প্রগতি ত্রিপুরা, ১১ ই সেপ্টেম্বর ২০২৫: বিশালগড় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের অসহায় মহিলা।
জানা যায় বিগত কয়েক বছর পূর্বে বিশালগড় নিউ মার্কেটের সব্জি বিক্রেতা মহিলা গ্রামীণ ব্যাংকে চব্বিশ হাজার টাকা জমা করেছিলেন।
কিন্তু ওনার একাউন্টে সেই টাকা জমা করেননি ক্যাশিয়ার সূর্য্যকান্ত সাহা এমনটাই অভিযোগ করলেন অসহায় মহিলা।
অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করলেন সব্জি বিক্রেতা অসহায় মহিলা।
জানা যায় বিশালগড় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে পূর্বেও অনেকের টাকা আত্মসাৎ করে দিয়েছে বল বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছিল। এখন দেখার বিষয় পুলিশ ঘটনার কোল কিনারা করতে পারে কিনা।








