‘হর ঘর তিরঙ্গা’ দিল্লিতে সুবিশাল বাইক র‍্যালিতে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী

অনলাইন ডেস্ক,১২ আগস্ট, ২০২৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নয়াদিল্লীর ভারত মন্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অন্তর্গত এক সুবিশাল বাইক র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী।

তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষে এই বাইক র‍্যালি। আমাদের আন বান সান এই তিরঙ্গা। এই তিরঙ্গার মান অক্ষুন্ন রাখতে ‘হর ঘর তিরঙ্গা উদযাপন করতে আহ্বান করেছেন সাংসদ।

এই র‍্যালিতে দেশের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রগতি ময়দানের ভারত মণ্ডপম থেকে শুরু হয়ে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শেষ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানে অংশগ্রহণকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। তিরঙ্গার গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য।

Leave a Comment