সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০২৫: বিজ্ঞান যতই উন্নত হোক রক্তের বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। একমাত্র ভরসা মানুষের রক্ত।

রবিবার আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকার সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সুশান্ত চৌধুরী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ক্লাবের সদস্য-সদস্যরা।

রক্তদান শিবিরের শুভ সূচনা করে মন্ত্রী বলেন রাজ্যের আপতকালীন রক্তের সংকট মেটাতে শুধু সরকারি উদ্যোগেই নয় বিভিন্ন সামাজিক সংস্থা বা বেসরকারি প্রতিষ্টানগুলো কেও এই ধরণের সামাজিক কার্যকলাপে যুক্ত হওয়া একান্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠানে সকল রক্তদাতাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে ও অন্যদের রক্তদানে উৎসাহ প্রদান করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মন্ত্রী।

Leave a Comment