ওয়েল পাম গাছের চাষ রাজ্যের কৃষকদের জীবন জীবিকার উন্নয়ন ও জনজাতি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মন্ত্রী বিকাশ দেববর্মা

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৫ : মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর গোকুলনগরের এসসিও কমপ্লেক্স লিচু বাগানে অনুষ্ঠিত হলো মেগা অয়েল পাম প্ল্যান্টেশন প্রোগ্রাম ২০২৫।

এই কর্মসূচি জাতীয় ভোজ্য তেল মিশন অন অয়েল পাম (NMEO-OP) প্রকল্পের অন্তর্ভুক্ত এবং এটি পরিচালিত হয় তেলিয়ামুড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা।

তার সঙ্গে ছিলেন খোয়াই জেলার কৃষি আধিকারিক শ্রী সাবেন্দ্র দেববর্মা, হর্টিকালচার ডিরেক্টর শ্রী দীপক দাস, এবং অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রতীকীভাবে গাছের গোড়ায় জল ঢেলে মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য অতিথিরা পরিবেশ ও উন্নয়নের বার্তা দেন মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর ভাষণে বলেন, “ওয়েল পাম গাছের চাষ রাজ্যের কৃষকদের জীবন জীবিকার উন্নয়নে, বিশেষত জনজাতি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার সুবিধাভোগী কৃষকদের চারার সঙ্গে আর্থিক সহযোগিতাও প্রদান করবে, যাতে এই উদ্যোগ বাস্তবে সফল হয়।”

এই প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিকল্প চাষের সুযোগ যেমন বাড়বে, তেমনই রাজ্যের ভোজ্য তেলের উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী