শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর এক বিশেষ মোহড়া অনুষ্ঠীত

অনলাইন ডেস্ক, ৯ জুলাই ২০২৫: বর্তমান সময়ে ভারী বর্ষার ফলে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পরছে।বিগত বছরে দক্ষিন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

এতেকরে দক্ষিন জেলায় ব্যাপকহারে ক্ষতি হয়েছে। হঠাৎ করে বর্ষারজলে সমগ্র এলাকায় জলমগ্ন হয়ে পরে ও বর্ষায় মোকাবিলার সঠিকভাবে প্রস্তুতি না থাকার ফলে অধিকাংশ লোকজনেরা ক্ষতি গ্রস্থ হয়ে পরে।

বর্তমান সময়ে টানা বর্ষার প্রভাব দেখে বুধবার সকালবেলায় শান্তির বাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়া, মুহুড়ীপুর ও শান্তির বাজার মুকুট অডিটরায়াম সংলগ্ন এলাকায় মহকুমাশাসকের উদ্দ্যোগে প্রাকৃতিক দুর্যোগের উপর এক বিশেষ মোহড়া অনুষ্ঠীত করাহয়।

মহকুমা শাসকের উদ্দ্যোগে আজকের এই মোহড়ায় টি এস আর নবম বাহিনী , শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী, আরক্ষাদপ্তরের কর্মী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা অংশগ্রহনকরে।

এই মোহড়ায় ভূমি ধ্বস ও জল থেকে কিভাবে নিজেদের রক্ষাকরাযায় ও মহকুমাশাসকের পক্ষথেকে কিভাবে লোকজনেরা সাহায্যপেয়ে নিজেদের রক্ষাকরতে পারবে তানিয়ে প্রশিক্ষন প্রদানকরাহয়।

আজকের এই মোহড়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা। তিনি জানান শান্তির বাজার মহকুমার তিনিটি জায়গায় আজকের এই দুর্ঘটনায় ৩৮ জনকে উদ্ধার করাহয়।

এরমধ্যে ১০ জন গুরতর আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তিকরাহয়, ২৩ জন সামান্য আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসারপর ছেরে দেওয়াহয় ও ৫ জন ভূমিধ্বসে মৃতহয় বলে জানান।

এছারা আজকের এই অভিযানে গৃহতপালিত পশু পাখিদের উদ্ধার করাহয়বলে জানান মহকুমাশাসক।

Leave a Comment