ধর্মঘটের প্রতিবাদে কৃষ্ণপুরে বিজেপি কর্মী-সমর্থকদের প্রিকেটিং, একাধিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন মন্ত্রীর

অনলাইন ডেস্ক, ৯ জুলাই ২০২৫: কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতিবাদে আজ ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকরা সক্রিয়ভাবে প্রিকেটিং-এ অংশ নেন।

এলাকার বাজার, রাস্তাঘাট যান চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক জনজীবন বজায় রাখতে তারা সচেষ্ট ছিলেন।

এই প্রসঙ্গে ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা আজ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিতির হার নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রী নিজেই কৃষ্ণপুরের বিভিন্ন ছোটখাটো বাজার এলাকায় উপস্থিত থেকে প্রিকেটিংয়ে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “জনগণ আজ তাদের রায় দিয়েছেন—তারা বন্ধ চান না, তারা কাজ চান। আমরা জনজীবনকে ব্যাহত হতে দিতে পারি না।

এই ধরনের ধর্মঘট সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।” তিনি আরও জানান, রাজ্যের মানুষ উন্নয়ন চায়, প্রগতির পথে চলতে চায়।

ধর্মঘটের মতো নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন সময়ের দাবি। আজকের প্রিকেটিং ও মন্ত্রীর ময়দানে নামা স্পষ্ট বার্তা দেয়—ত্রিপুরা উন্নয়নের পক্ষেই আছে।

Leave a Comment