টানা বৃষ্টিতে জলমগ্ন উদয়পুর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা, দুর্ভোগ এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ৮ জুলাই ২০২৫ : জলে থৈ থৈ বাড়ি ঘরে জল প্রবেশ করায় বেকায়দায় নাগরিকরা মঙ্গলবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উদয়পুর শহর সহ সারা মহাকুমায় বিভিন্ন জায়গায় জমে গেছে জল।

উদয়পুর শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন ওয়ার্ডে জম জমে গেছে। এমনকি থানা চৌমুহনী,ছনবন, ব্রহ্মা বাড়ি, টাউন সোনামুড়া সহ খিলপাড়া, রাজার বাগ এলাকায় জল জমে গেছে প্রচুর।

বিভিন্ন ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা। এই ব্যাপারে বহুবার পৌর পরিষদের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না।

যার ফলে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির ফলে জল জমে গেছে হাঁটু সমান কোথাও বা কোমর সমান। উদয়পুর টাউন সোনা মুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়ি ঘরে জল জমে গেছে।

ড্রেনের অবস্থা বেহাল জলযাবার ব্যবস্থা নেই। কাউন্সিলার রঞ্জিত দাসের দেখা নেই। এলাকার জনগণ জানিয়েছেন এই কয়েক ঘন্টার বৃষ্টিতে টাউন সোনা মুড়া এলাকায় জল জমে যাবার ফলে মানুষের কষ্টের সীমা নেই।

পৌর পরিষদ থেকে জলের পাম্প মেশিন চালিয়ে জল যাবার ব্যবস্থা করা যেত কিন্তু তাও করে নি পৌর পরিষদ। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে একরাশ খুব।

Leave a Comment