অনলাইন ডেস্ক, ২৪মে, ২০২৫: পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় আগরতলা ও গুয়াহাটির মধ্যে আরও একটি নতুন ট্রেন পরিষেবার (Narangi) অনুমোদন দিল কেন্দ্র।
উল্লেখ্য গত ২২ এপ্রিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় আরও নতুন এক্সপ্রেস ট্রেন যুক্ত করা সহ পরিষেবার আরও অত্যাধুনীকিকরনের দাবি জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই দাবিতে সিল মোহর দিয়েছে কেন্দ্র।
এই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব।








