টাকারজল বিধানসভা কেন্দ্রের ২০ জন ভোটার পদ্ম শিবিরে

অনলাইন ডেস্ক, ২৪মে, ২০২৫: সিপিএম ছেড়ে বিজেপিতে গেলেন টাকারজলা বিধানসভা কেন্দ্রের ২০ জন ভোটার। শনিবার বিকেলে ১২ টাকারজল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়াই কোবরা পাড়ায় মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাড়িতে বিজেপি দলের উদ্যোগে এক যোগদান সভায় আয়োজন করা হয়।

এ দিনের যোগদান সভায় ২০জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে যোগ দিল পদ্ম শিবিরে। তাদের বিজেপি দলের দলীয় পতাকা দিয়ে রণ করে নিলেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সবকা সাথ সাবকা বিকাশ এ মূল মন্ত্রকে পাথেয় করে পাহাড়ে প্রতিনিয়ত বিজেপি দলের শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment