পুলিশের হাতে আটক গরু পাচারকারি গাড়ি চালক

অনলাইন ডেস্ক, ১৩ মে, ২০২৫: রবিবার বিকেলে পাচারকালে গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশ। তবে গরু সহ টিআর০২এইচ১৮৯৪ নম্বরের বোলেরো পিকাপ গাড়ি আটক হলেও পালিয়ে যায় গাড়ি চালক।

রাস্তায় পুলিশের রুটিন চেকিং এর সময় গোপন খবরের ভিত্তিতে ফটিকরায়ের চেবরী চৌমুহনিতে এলাকাবাসীর সহায়তায় গরু পাচারকারী গাড়িটি আটক করে পুলিশ। পুলিশের আঁচ পেয়ে গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

অবশেষে পুলিশ আজ চালকের কৃষ্ণনগরস্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করে। চালকের নাম স্বপন দে। তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে কৈলাসহর জেলা আদালতে প্রেরণ করে বলে জানিয়েছেন পুলিশ। গাড়িটি বর্তমানে ফটিকরায় থানা হেফাজতে রয়েছে।

Leave a Comment