অনলাইন ডেস্ক,২৪ এপ্রিল, ২০২৫: রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরার প্রান্তের উদ্যোগে জম্মু-কাশ্মীরের পেহেলগ্রামে হিন্দু নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসীরা যে বর্বরোচিত আক্রমণ সংঘটিত করেছে তার তীব্র প্রতিবাদ ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে মশাল জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদিকদের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরার শাখার রাজ্য সম্পাদক বলেন, জম্মু-কাশ্মীরের ভূস্বর্গে পর্যটন ক্ষেত্র পেহেলগ্রামে পাকিস্তানের মদত পুষ্ট জেহাদি, মৌলবাদী জঙ্গিরা সনাতনী হিন্দু পর্যটকদের ধর্মীয় পরিচয় সনাক্ত করে নৃসংসভাবে হত্যা করা হয়েছে।
এই ঘটনা সারা বিশ্বের কাছে একটা দৃষ্টন্ত হয়েছে। জেহাদি জঙ্গিদের এই ধরণের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে এই মশাল বিক্ষোভ মিছিল। এই মিছিল থেকে সমস্ত হিন্দু সনাতনী সংগঠন ও ধর্মীয় সংগঠনগুলির সাথে একত্রিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন।








