অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৫: গত মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগ্রামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকদের। এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এতোগুলো নিরহকে যে ভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনিয় আমাদের ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি পহেলগ্রামে গিয়ছিলেন। তিনি পাকিস্তানী জারা আছেন তাদেরকে ভারতবর্ষ থেকে চলে যাবার নির্দেশ দিয়েছেন এবং সেটা অক্ষর অক্ষরে পালিত হবে নিশ্চিত । মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাও কিছু দিনের মধ্যে বাস্তবায়িত হবে।
সন্ত্রাসবাদী কাউকে উনি ছারবেন না এবং সমস্ত ভারতবাসী উনার সাথে আছে। সমস্ত ত্রিপুরাবাসী নিহত পর্যটকদের পরিবারের প্রতি সহানভূতি রয়েছে। উনাদের পাশেআমরা আছি এবং আগামি দিনও থাকবো। এই ধরণের বারবারিক ইনসিডনেট আগামি দিন জাতে ভারতবর্ষে না হয় তার একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিবেন মাননীয় প্রধানমন্ত্রীজি।








