রেগার মজুরি দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

অনলাইন ডেস্ক, ১০ এপ্রিল, ২০২৫: করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি থানাধীন ঘোরাঘাপ্পা মূল সড়ক এলাকা, নতুনবাজার থানাধীন বৈরাগী দোকান মূল সড়ক এলাকায়, বৈরাগী দোকান গরিয়া মিশন স্কুল সংলগ্ন এলাকায় বসে এই পথ অবরোধ করে শ্রমিকরা। জানা যায়, একই সময়ে তিন জায়গায় পথ অবরোধ করে গোটা করবুক মহকুমা কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে রেগা শ্রমিকরা।

এক মহিলা শ্রমিকের অভিযোগ, নববর্ষে ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দেওয়া তো দূরের কথা, ঘরে দুবেলা ভাত খাওয়ার মতো পয়সা নেই তাদের হাতে। বহুবার স্থানীয় ব্লক থেকে শুরু করে যারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। দাবি করা হয়েছে গত চার থেকে পাঁচ মাসে যে ৩০ দিনের বকেয়া বাকি রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছে রেগার ফান্ডে টাকা নেই। তাই তাদের বকেয়া মজুরি দিতে পারছে না।

তবে পাঁচ ঘণ্টা যাবত এই পথ অবরোধ চলে। শেষ পর্যন্ত অবরোধস্হলে ছুটে আসে জি আর এস থেকে শুরু করে করবুক ব্লকের আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলে এলাকাবাসীদের দশ দিনের মধ্যে রেগার মজুরি দেবার আসাশ দিয়ে লিখিত দেয়। এলাকাবাসীরা লিখিত ও আশায় পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে নেন। শ্রমিকরা আরও জানান, প্রশাসনের কোন তালবাহানা তারা আর শুনতে নারাজ। যদি অবিলম্বে মজুরি ব্যাংক একাউন্টে দেওয়া না হয় তাহলে তারা পুনরায় আন্দোলনে বসবে বলে হুঁশিয়ারি দিয়ে অবরোধ থেকে উঠেন তারা।

Leave a Comment