১৩ এপ্রিল থেকে শুরু ৫১ তম রাজ্যস্তরীয় বিঝু মেলা

অনলাইন ডেস্ক, ০৯ এপ্রিল, ২০২৫: লংতরাই ভ্যালিতে আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ই এপ্রিল বিঝু মেলা অনুষ্ঠিত হবে। ৫ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তা ছাড়া উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদের সভাপতি রাজিব ভট্টাচার্য, মন্ত্রী পরিষদের সদস্যরা সহ অন্যান্যরা।

বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিলাল চাকমা। তিনি বলেন প্রতিবছর আমরা এই বিজু উৎসব করে থাকি। চাকমাদের ঐতিয্যবাহী বিঝু উৎসব। এই উৎসব চাকমাদের জীবনধারার একটি পরিচিতি ও লোকসংস্কৃতি। এই বিজু উৎসব রাজ্যে ও ভারতে বিভিন্ন নাম দিয়ে পালন করা হয়।

Leave a Comment