অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: গতকাল রাতে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক মাঝ বয়সী মহিলা। মৃত মহিলার নাম কাঞ্চনী সবর (৪৫), বাড়ি সবরপাড়া। ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর রেল ব্রিজ এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় মহিলা থানা এবং আগরতলা রেল স্টেশনের আরপিএফ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








