অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: বুধবার অরুন্ধতী নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রিয়া প্রতিযোগিতায় সূচনা করেন দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপক মজুমদার বলেন, ছাত্রছত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের মধ্যে যে প্রতিভাগুলি আছে বিভিন্ন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।
এই বিদ্যালয়ের সারা রাজ্যভিত্তিক একটা সুনাম রয়েছে। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান যারা এই রাজ্যে, বাইরে ও দেশে সুনাম অর্জন করেছেন পাশাপাশি খেলোয়াড় রয়েছেন যারা রাজ্যের হয়ে গর্ব বা সুনাম অর্জন করেছেন। সুস্থ মানসিকতা ও সুস্থ শরীর থাকা প্রয়াজন পড়াশুনার ক্ষেত্রে। যদি সুস্থ থাকি তা হলে নিজের মন ভালো থাকে তবেই আমাদের দেওয়া দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবো।
ছাত্রছাত্রীদের শারীরিক দক্ষতা, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ এই ক্রীড়া বা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যমে উন্নতি ঘটাতে সাহায্য। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের কচিকাঁচারা নৃত্যের পাশাপাশি বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করেন।
পরবর্তীতে শুরু হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।








