অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর, ২০২৬: খুমুলুঙস্থিত নুয়াই কমিউনিটি হলে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসব ২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় লোকনৃত্যে প্রথম আগরতলা পুরনিগম, দ্বিতীয় মোহনপুর ব্লক এবং তৃতীয় হয়েছে বেলবাড়ি ব্লকের শিল্পীগণ। লোকসংগীতে প্রথম হয়েছে আগরতলা পুরনিগম, দ্বিতীয় মোহনপুর পুরপরিষদ এবং তৃতীয় হয়েছে মোহনপুর ব্লকের লোকশিল্পী দল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আগরতলা পুরনিগমের শারদীয়া বণিক, দ্বিতীয় হয়েছে রাণীরবাজার পুরপরিষদের সুইটি সাহা এবং তৃতীয় হয়েছে আগরতলা পুরনিগমের কনিষ্ক ধর।
কবিতা রচনায় প্রথম হয়েছে পুরাতন আগরতলা ব্লকের মাফিয়া বেগম, দ্বিতীয় হয়েছে খুমুলুঙের খুমপুই দেববর্মা এবং তৃতীয় হয়েছে হেজামারা ব্লকের খাকৌচাঙ দেববর্মা। এই জেলাভিত্তিক যুব উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীগণ আগামী ডিসেম্বর মাসে আগরতলায় অনুষ্ঠিতব্য রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ঐদিন প্রতিযোগিতা শেষে বিজয়ী লোকনৃত্য, লোকসংগীত দলের শিল্পীদের এবং চিত্রাঙ্কন ও কবিতা (স্বরচিত) রচনায় বিজয়ীদের হাতে অতিথিগণ পুরস্কার ও শংসাপত্র তুলে দেন।








