সোনামুড়ায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সরেজমিনে পরিদর্শন

অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর, ২০২৬: স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি মেলাঘরস্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালের অধীন মেলাঘর টিবি ইউনিটের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ব্রিজেশ বিশ্বাস এবং সিনিয়র টিবি ল্যাব সুপারভাইজার বিশ্বজিৎ দেবনাথ সোনামুড়া মহকুমা এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

এর মূল উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগীদের সঠিক সহায়তা নিশ্চিত করা। পরিদর্শনের সময় মেলাঘর টিবি ইউনিটের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এবং সিনিয়র টিবি ল্যাব সুপারভাইজারগণ টিবি রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পাশাপাশি রোগীদের কফ সংগ্রহ এবং টিবি রোগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলি তারা সরেজমিনে পরিদর্শন করেন সেগুলি হলো তৈবান্দাল পিএইচসি, মাইক্রোসাপাড়া পিএইচসি, কালীখলা আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং বাঁশপুকুর আয়ুষ্মান আরোগ্য মন্দির। সোনামুড়া মহকুমা হাসপাতাল থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment