মোহনপুরের কালিকামুড়ায় স্থাপিত হবে ৫১ ফুট উঁচু হনুমান মূর্তি

প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : রেশন সামগ্রী বণ্টন নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক। তিনি জানান, মহকুমার ৯৩টি রেশন দোকানে ইতিমধ্যেই সুজি, ময়দা ও চিনি পৌঁছে গিয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রাহকরা বিনামূল্যে এই সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি এক রেশন গ্রাহকের প্রাপ্য চাল না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে মহকুমা শাসক জানান, বিষয়টি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট গ্রাহক তাঁর প্রাপ্য চাল পেয়েছেন। তবে প্রথমবার চাল না পাওয়ার নির্দিষ্ট কারণ তিনি জানাননি।

মহকুমা শাসকের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট রেশন দোকানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অসুস্থ থাকায় সাময়িকভাবে দোকান পরিচালনার দায়িত্ব এক সেলসম্যানকে দেওয়া হয়েছিল। সঠিক ব্যবস্থাপনার অভাবে রেশন বণ্টনে সমস্যা তৈরি হয়। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজেই দোকান পরিচালনা করছেন।

রেশন গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন মহকুমা শাসক। পাশাপাশি, গ্রাহকরা যাতে নির্ধারিত নিয়মে প্রাপ্য সামগ্রী পান এবং কোনওরকম হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment