প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পই মানব কল্যাণে গৃহীত: বিদ্যুৎ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার সবকা সাথ সবকা বিকাশের দিশায় রাজ্যে রাস্তা, পানীয়জল, কৃষি ও সেচ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে পরিষেবামূলক উন্নয়নের কাজও করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পই মানব কল্যাণে গৃহীত। মানব সেবা বড় ধর্ম। আজ সাব্রুম মহকুমার শাস্ত্রী কলোনীতে নবনির্মিত ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করে বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাষ লোধ, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা বৈদ্য, রূপাইছড়ি বিএসি’র চেয়ারম্যান রাখী ত্রিপুরা ও অন্যান্য বিশিষ্ট জনেরা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী তাপস লোধ, শান্তিপ্রিয় ভৌমিক ও গৌতম ত্রিপুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, গরীব মানুষের সেবায় বর্তমান সরকার নানা রকম ভাতা প্রদান, ফ্রি রেশন, কিষাণ ক্রেডিট কার্ড সহ রাজ্যের ৪ লক্ষ ৯৪ হাজার পরিবারকে মাথা গোঁজার ঘর তৈরী করে দিয়েছে। বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে সাব্রুমে ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশন তৈরী করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা। সাব্লুম, বৈষ্ণবপুর, মনুঘাট, হরিনা, বনকুল, লুধুয়া, রূপাইছড়ি, সাব্রুম আইসিপি সহ ইত্যাদি এলাকার ২১ হাজার ৩৯৮টি পরিবারে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে এই সাব স্টেশন থেকে।

অন্যদিকে আজ সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লক এলাকায় আরও ১টি ১৩২ কেভি সাতচাঁদ বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই সাব স্টেশনে নির্মাণে ব্যয় হয়েছে ৪৭ কোটি ৮৩ লক্ষ টাকা। সাতচাঁদ, মনুবাজার, কলাছড়া, শাকবাড়ি, মাগুরছড়া, ভুরাতলি, সিন্দুকপাথর, রাজীবনগর, শ্রীনগর ইত্যাদি এলাকার ১৬ হাজার ১৫০টি পরিবার এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবা লাভ করবেন। দুর্গাপূজার আগে সাক্কুম মহকুমার মানুষ উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবেন বলে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আশা প্রকাশ করেন।

Leave a Comment