“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা”—ঐক্যতান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা”—এই মানবিক বার্তাকে সামনে রেখে ঐক্যতান ক্লাবের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর চক্রবর্তী, ক্লাবের সচিব রাজেশ সূত্রধর, জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক অমিত সাবারনা-সহ অন্যান্য অতিথিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের সংকট মোকাবিলা এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে যেমন সংকটাপন্ন রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব, তেমনি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দেওয়া যায়।

আয়োজকদের মতে, একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রক্তদান শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। শিবিরকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment