রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে ল্যাপারোস্কোপিক টোটাল হিস্টেরেক্টমি সফল অস্ত্রোপচার সম্পন্ন

প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ নিয়মিত দায়িত্বশীলতার সাথে ক্যান্সার রোগীদের চিকিৎসা সহ বিভিন্ন অস্ত্রোপচার করছেন। এই হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জটিল সার্জারি পরিষেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টার।

সম্প্রতি রাজধানীর কুমারী টিলা এলাকার এক মহিলাকে(৪২)হাসপাতালের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবা প্রদান করে সুস্থ করে তুলেছেন। মহিলার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা, দীর্ঘস্থায়ী রক্তপাত, এবং তলপেটে একটি ভারি বস্তুর চাপের অনুভূতি ছিল। যার জন্য তিনি অনেক স্থানে গিয়ে চিকিৎসা করে ওষুধ গ্রহণ করেও ভালো হচ্ছিলেন না। পরিশেষে তিনি অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে চিকিৎসার জন্য যান। গত ২০ আগস্ট, ২০২৬ মহিলাকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তী সময় বহির্বিভাগে চিকিৎসকগণ মহিলার অবস্থার গুরুত্ব অনুধাবন করে সার্জারি ডিপার্টমেন্টে রেফার করেন।

সার্জারি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ মহিলার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। আর এই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকগণ মহিলার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ক্যান্সারের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। যা, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব বলে জানান চিকিৎসকগণ। এরপর মহিলাকে গত ৬ সেপ্টেম্বর সার্জারি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। এরপর দিন হাসপাতালের বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন সাফল্যের সাথে মহিলার ল্যাপারোস্কোপিক টোটাল হিস্টেরেক্টমি অস্ত্রোপচার করেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে গতকাল হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ পূর্বেও এই ধরনের সমস্যায় আক্রান্ত মোট ১৫ জনের সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে অস্ত্রোপচার করেছেন। এবারের এই রোগীর ক্ষেত্রেও আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সফল এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। রাজ্যের বাইরে না গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে জটিল এই অস্ত্রোপচারের সুবিধা লাভ করায় মহিলার পরিবার পরিজনেরা অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে