শান্তিবাজার হাসপাতাল এলাকা থেকে চুরি যাওয়া ই-রিকশা উদ্ধার করল পুলিশ

প্রগতি ত্রিপুরা, ১০ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরার শান্তিবাজার হাসপাতাল এলাকা থেকে একটি ব্যাটারি চালিত ই-রিকশা (টমটম) চুরির ঘটনার সফল উদ্ধার অভিযান চালাল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কাল বিকেলে সাড়ে ৫টা নাগাদ শান্তিবাজার হাসপাতাল এলাকা থেকে গাড়িটি চুরি হয়ে যায়। যার নম্বর হলো TR 08 A 3312। ঘটনার পরেই তৎপর হয় পুলিশ প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অবশেষে উত্তর বোমাতুলী নারিকেল বাগান এলাকার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত পদক্ষেপ নেন এবং যৌথভাবে তল্লাশি চালিয়ে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হন। তবে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত বা কারা এর নেপথ্যে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

ত্রিপুরার শান্তিবাজার হাসপাতাল চত্বর থেকে সম্প্রতি একটি ব্যাটারি চালিত ই-রিকশা (টমটম) চুরির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে শান্তিবাজার থানা ও মনু বাজার থানার যৌথ তৎপরতায় এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সেই গাড়িটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ার পর ই-রিকশার মালিক সম্রাট দাস জানান, তাঁর গাড়িটি হাসপাতাল এলাকা থেকে চুরি হয়ে গিয়েছিল। কিন্তু দুই থানার পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সহায়তায় গাড়িটি নিরাপদে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।

এই ঘটনার জন্য তিনি পুলিশ প্রশাসন ও এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সকলকে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে