কঠোর পরিশ্রমে বদলে গেল শরীর, বিকিনি লুকে ফিটনেস রূপান্তর উন্মোচন করলেন জেনিফার ‘জেসি’ জেমস ডেকার

প্রগতি ত্রিপুর,  ৬ সেপ্টেম্বর, ২০২৬ :​নিজের ফিটনেস যাত্রায় এক নতুন মাইলফলক ছুঁলেন মার্কিন কান্ট্রি সিঙ্গার জেসি জেমস ডেকার। বহু দিন ধরেই শরীরচর্চার জন্য পরিচিত হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেশীবহুল ও সুঠাম স্বাস্থ্যের একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা।

​হাম্পটনসে কাটানো এক অভিজ্ঞতার কথা শেয়ার করে জেসিকা জানান, সেখানকার এক নারী তার বাহুর প্রশংসা করে আফসোস প্রকাশ করেছিলেন। প্রত্যুত্তরে জেসিকা হেসে বলেন, “এই গত এপ্রিলেও আমার হাত দুটো এমন ছিল না!”।

যদিও তার আগের ও বর্তমান ওজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে নিয়মিত ব্যায়াম এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তিনি শরীরকে আরও সুগঠিত করে তুলেছেন। সূত্র: পেইজসিক্স।’জেজেডি ফিট’ অ্যাপের সহায়তায় এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

​সামাজিক মাধ্যমে নিজের রূপান্তরিত রূপের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি আগের চেহারাতেও আত্মবিশ্বাসী ছিলাম, তবে বর্তমানের এই চেহারায় নিজেকে আরও বেশি শক্তিশালী ও প্রাণবন্ত মনে হচ্ছে। নিজেকে ভালোবাসতে এবং নিজের যত্ন নিতে পেরে আমি গর্বিত।” প্রতিদিন ব্যস্ততার মাঝে মাত্র ৩০ মিনিট নিজের জন্য বরাদ্দ রাখাই তাকে একজন ভালো মা এবং ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বলে মনে করেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জেসির এই শারীরিক শক্তির প্রমাণও মেলে, যেখানে তিনি তার স্বামী ও সাবেক এনএফএল তারকা এরিক ডেকারকে অনায়াসে কোলে তুলে রান্নাঘরের কাউন্টারে বসিয়ে দেন।

​চার সন্তানের জননী জেসি জানান, তাদের পুরো পরিবারই খেলাধুলা ও শারীরিক কসরতের মধ্যে থাকতে ভালোবাসে। ছুটির দিনে সাইকেল চালানো, সৈকতে ফুটবল খেলা বা পারিবারিক পিকলবল টুর্নামেন্ট তাদের দৈনন্দিন জীবনের অংশ। তার সন্তানরা গ্যাজেট বা আইপ্যাডে বন্দি না থেকে প্রকৃতির মাঝে মুক্তভাবে দৌড়ঝাঁপ করতেই বেশি পছন্দ করে।

Leave a Comment