জঙ্ঘালিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: বিশালগড় মহকুমার অন্তর্গত জঙ্ঘালিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে খবর, খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একটি চলন্ত মারুতি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ২ বাইক আরোহী ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে খবর, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। খবর পাওয়া পর্যন্ত, ঘাতক মারুতি গাড়িটি দুর্ঘটনার পরপরই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment