পি আর বাড়ি স্কুলে মহকুমা ভিত্তিক বন মহোৎসব পালিত

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: রাজনগর বিধানসভার তৃষ্ণা বন্যপ্রানী সংরক্ষণ বন দপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক বন মহোৎসব কর্মসূচি সংগঠিত করে। শুক্রবার রাজনগর চোত্তাখলা এলাকায় পি আর বাড়ি স্কুলে বিধায়িকা স্বপ্না মজুমদারের হাত দিয়ে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে বন মহোৎসব সূচনা হয়। বন মহোৎসবের উদ্দেশ্য নিয়ে আলোচনা রাখতে গিয়ে তৃষ্ণা অভয়ারণ্য বন সংরক্ষক বিমল দাস বলেন ভবিষ্যৎ প্রজন্ম কে বাঁচিয়ে রাখতে গেলে বনমহোৎসব ও বৃক্ষ রোপণ কর্মসূচি একান্ত প্রয়োজন।গাছ ছাড়া আমাদের পৃথিবী এবং পরিবেশ কে বাঁচিয়ে রাখা সম্ভব নয়।

একটি গাছ য়েমন অক্সিজেন ছাড়ে কার্বন ডাই-অক্সাইড শোষন করে,গাছের ডাল পালায় পাখীদের আশ্রয়স্হল হয়,গাছের ফুল থেকে মৌমাছিরা মধু আরোহন করে,গাছের ফল খেয়ে পশু,পাখি রা বেঁচে থাকে তাই পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম।একটি গাছ,একটি প্রান, এশ্লোগান কে এগিয়ে নিয়ে যাব,গাছ লাগাবো এবং গাছকে বাঁচানোর প্রচেষ্টা উপর গুরুত্ব দিতে হবে, গাছ কে বাঁচিয়ে রাখতে পারলেই সুস্হ পরিবেশ গড়ে উঠবে।

তৃষ্ণা অভয়ারন্য আয়োজিত বন মহোৎসব কর্মসূচি তে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার,তৃষ্ণা বন সংরক্ষণ বিমল দাস, সহকারী সংরক্ষণ সুকান্ত সরকার,রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, সহ প্রমুখ।,বন মহোৎসবে বৃক্ষরোপণ, নাচ গান এবং সবশেষে বৃক্ষ ছেদন না করার বার্তা দিয়ে নাটক পরিবেশিত হয়,পি আর বাড়ি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্ধারা। সভাপতির ভাষনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তিহয়।

Leave a Comment