বিলোনীয়ায় ১২ দফা দাবিতে সিপিআইএমের গণডেপুটেশন, পুরপরিষদে স্মারকলিপি প্রদান

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: স্মার্ট মিটার বাতিল এবং টুয়েপ প্রকল্পে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির দাবি সহ ১২ দফা দাবির ভিত্তিতে বিলোনীয়া পুরপরিষদে এক গণডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হলো। সিপিআইএম বিলোনিয়া শহর অঞ্চল কমিটি ও কলেজ স্কয়ার অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়। দলীয় কর্মী-সমর্থকরা ১২ দফা দাবির সমর্থনে তৈরি নানা পোস্টার ও ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বিলোনীয়া পুরপরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে সমীর নন্দী, অনিন্দিতা ভৌমিক ও বিকাশ পালের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভাচলাকালীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিলোনীয়া পুরপরিষদের কার্যনির্বাহী আধিকারিক সনৎ দেওয়ানের হাতে ১২ দফা দাবির স্মারকলিপি তুলে দেন।

দাবি সনদের উল্লেখযোগ্য বিষয়সমূহ: স্মার্ট মিটারের নামে সাধারণ গ্রাহকদের হয়রানি অনতিবিলম্বে বন্ধ করা এবং প্রয়োজনে স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল করা।
টুয়েপ (TUEP) প্রকল্পে ১০০ দিনের কাজের নিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধি করা।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মানব রায়, গৌতম সেন, রিপু সাহা, মৃদুল দত্ত, যমুনা পাল এবং মিহির বিশ্বাস। প্রতিনিধি দলের সদস্যরা জানান, পুরপরিষদের আধিকারিক তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন।

এদিনের এই কর্মসূচি ও মিছিলে সিপিআইএমের অন্যান্য শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন মধুসূদন দত্ত, সুবল রায়, বিজয় তিলক, বাসুদেব মজুমদার, তাপস দত্ত, আশীষ দত্ত ও অরূপ মজুমদার সহ অন্যান্যরা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী