গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক!

প্রগতি ত্রিপুরা, ২০ আগস্ট, ২০২৬: কৈলাশহরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিধান চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়। কৈলাশহর গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে বিধান চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ বিধান চৌধুরীর মেয়ে নমিতা চৌধুরীর বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার জেরে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাতেও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেও আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করা হয় বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।

আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসীদের বক্তব্য, রাতে আচমকা বাড়িতে আগুন লাগায় আশপাশের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার লিক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা দমকল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর জানা যাবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী