চুড়াইবাড়ি স্কুলে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এস,এফ,আই-এবিভিপি সংঘর্ষ, গ্রেপ্তারের দাবিতে এ,বি,ভি,পি -র ধরনা।

প্রগতি ত্রিপুরা, ২০ আগস্ট, ২০২৬: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে চুড়াইবাড়ি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এস,এফ,আই ও এ,বি,ভি,পি-র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ,বি,ভি,পি-র চারজন ছাত্র গুরুতর জখম হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর এ,বি,ভি,পি -র পক্ষ থেকে এস,এফ,আই-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে বাকি অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ এ,বি,ভি,পি-র। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর জেলার পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে ধরনায় বসে এ,বি,ভি,পি। দীর্ঘক্ষণ ধরনা চলার পর অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

এ,বি,ভি,পি-র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। প্রয়োজনে সারা রাজ্য থেকে প্রায় পাঁচ হাজার এ,বি,ভি,পি সদস্যকে নিয়ে চুড়াইবাড়ি জাতীয় সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Comment