নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতে উল্টে গেল পিকআপ ভ্যান, আহত ৪

প্রগতি ত্রিপুরা, ২০ আগস্ট, ২০২৬: নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদীর পাড়ে উল্টে গেল দ্রুতগামী বোলেরো পিকআপ গাড়ি! এতে গুরুতর আহত হয়েছে ৪ জন। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো পিকআপ ভ্যান সড়ক থেকে সোজা পাশের ক্ষেতে উল্টে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন আরোহী আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর TR01AT1581।

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আচমকাই উল্টো দিকে চলে যায় এবং রাস্তার পাশের একটি জমিতে পাল্টি খেয়ে পড়ে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে হাত বাড়ান এবং আহতদের চিকিৎসা পাঠাতে সহায়তা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি অত্যন্ত বেপরোয়াভাবে আসছিল। গতি অতিরিক্ত থাকার ফলেই পালপাড়া ছিনাইবিল এলাকার সোজা রাস্তাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে খোয়াই নদীর পাড়ে সজোরে পাল্টি খেয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত বাড়ান। ঘটনার খবর পাওয়া মাত্রই কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানবাসীদের সহায়তায় গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গাড়ি চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ কি না তা খতিয়ে দেখছে। আহতরা হলেন— প্রসেনজিৎ সাহা (চালক, জিবি বাড়ি) শঙ্কর সরকার, লিটন সরকার, সুরজিৎ বিশ্বাস। পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রাথমিক চিকিৎসার জন্য আহত চারজনকেই তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী