প্রায় ২ ঘন্টার অধিক বিদ্যুৎহীন বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

অনলাইন ডেস্ক, ৪ জুলাই, ২০২৬: বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ২ ঘন্টার অধিক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কষ্টের সন্মুখিন হতে হচ্ছে রুগি ও রুগির আত্মীয় পরিজনদের! শান্তির বাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২ ঘন্টার অধিক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতেকরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রুগি ও হাসপাতালে থাকা রুগির আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। তীব্র গরমের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রুগিরা কষ্টের সন্মুখিন হতেহচ্ছে।

ছোট শিশু থেকে শুরুকরে বৃদ্ধ রুগি ও প্রসুতি বিভাগে মায়েরা গরমের মধ্যে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। অপরদিকে দেখাযায় হাসপাতালে ডাক্তার ও সিষ্টারদের কক্ষে সৌরশক্তিমাধ্যমে পাখা চলছে। একদিকে রুগিরা তীব্র গরমে কষ্টপাচ্ছে অপরদিকে হাসপাতালের কর্মীরা পাখার নিচেথেকে আরামের জীবন কাটাচ্ছে।

বিদ্যুতের পাশাপাশি হাসপাতালে পানীয় জলের সঙ্কট রয়েছে বলে জানাযায়। বিদ্যুৎ নাথাকার বিষয়ে হাসপাতালের ইনচার্জ ডাক্তার রুবি হালদার কে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। হাসপাতাল দীর্ঘসময় বিদ্যুৎহীন অবস্থায় থাকায় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালে চিকিৎসাধীন রুগির এক আত্মীয়পরিজন। এখন দেখার বিষয় রুগিদের সঠিক পরিষেবা প্রদানে স্বাস্থ্যদপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave a Comment