প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: শান্তিরবাজার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় ঘটে গেল একটি সড়ক দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গেছে, TR08 A1719 নম্বরের ওই বোলেরো গাড়িটি সিমেন্ট বোঝাই করে শান্তিরবাজারের দিকে যাচ্ছিলো, ঠিক তখনই এই বিপত্তি ঘটে।
ঘটনার সময় গাড়িতে চালক ছাড়াও একজন সহ-চালক উপস্থিত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন স্বয়ং গাড়ির চালক।
চালকের বয়ান অনুযায়ী, একটি বাইককে বাঁচাতে গিয়েই মূলত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই দুর্ঘটনাটি ঘটে। সৌভাগ্যবশত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ততম এই রাস্তায় নিরাপত্তার বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন উঠছে।







