পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক

প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: বিষপানে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। স্ত্রীকে হারিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক! স্ত্রীর নাম রমা হরিজন দাস। যুবকের নাম নয়ন দাস, বাড়ি রামনগর ৪, এলাকায়। পশ্চিম থানার পুলিশ স্থানীয় জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকা থেকে যুবকে নিয়ে যায়। জানা যায়, নয়ন দাস বর্ডার গোল চক্কর এলাকার রমা হরিজনকে বিয়ে করেছিল।

বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। সম্প্রতি তাদের সংসারে নেমে আসে অন্ধকার। রমা হরিজন নয়ন দাসের বাড়ি থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, ওই মহিলা সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে স্বামী ও দুই কন্যা সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই নয়ন দাস মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।

তিনি একাধিকবার তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, এমনকি নিজের রক্ত দিয়ে চিঠি লেখার ঘটনাও সামনে আসে বলে দাবি করেন স্থানীয়রা। সেই হতাশা থেকে নয়ন দাস বৃহস্পতিবার রাজধানীর জগ্ননাথ বাড়ি সংলগ্ন স্থানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে এবং শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়েছেন আত্মহত্যা করার জন্য।

ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়ন দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment