ডিওয়াইএফআই বিভাগীয় সভাপতির বিরোদ্ধে মিথ্যা মামলা!মামলা প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন দিলো সিপিআইএম

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: বামপন্থী যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই মোহনপুর মহকুমা কমিটির সভাপতি সুব্রত গোপ ও যুব কর্মী রতন সরকারের বিরোদ্ধে মোহনপুর বিধানসভার হরিণাখলায় আক্রমণ করা হয় এবং তাদের বাইকে গাঁজা রেখে তাদের বিরোদ্ধে মিথ্যা মামলা করা হয় এই অভিযোগ এনে তাদের বিরোদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি লেম্বুছড়া স্থিত এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্তের অফিসে মিছিল করে ডেপুটেশন দিলো সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটি।

এই সময় উপস্থিত ছিলেন ডি. ওয়াই. এফ. আই মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার,সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ,সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক পার্থ দাস সহ অন্যান্যরা।

এই ডেপুটেশন নিয়ে বামপন্থী যুব সংগঠন মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার ও সিপিআইএম মোহনপুর অঞ্চল কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ জানান বামপন্থী যুব সংগঠনের আগামী ২৮ জুন রাজ্য সম্মেলনকে সামনে রেখে মোহনপুর বিধানসভার হরিণাখলায় এক যুব কর্মীর বাড়িতে সংগঠনের কাজে যান যুব সংগঠনের মোহনপুর মহকুমা কমিটির সভাপতি সুব্রত গোপ এবং কর্মী রতন সরকার।

তখন তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা এবং তারা সেখান থেকে কোনো ভাবে পালিয়ে বাঁচেন। কিন্তু পরবর্তী সময় তাদের ফেলে আসা বাইকে গাঁজা রেখে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় বলে অভিযোগ করেন এবং অভিযোগ স্থানীয় অজয় দেব নামে এক যুবকের বিরোদ্ধে।

তাই এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এসডিপিও মোহনপুরের নিকট ডেপুটেশন প্রদান করেন, এবং তাদের দাবি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।যদিও বরাবরের মতো অনুপস্থিত এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্ত।তব যানবাহনে গাঁজা রেখে,বিরোধী, প্রতিবাদী মানুষকে আইনি বেড়াজালে ফাঁসানোর নতুন ট্রেন্ড রাজ্যে সূচনা হয়েছে মেলাঘর থেকে,যার প্রতিফলন দেখা গেলো মোহনপুরে বলে দাবি বামেদের।এখন দেখার পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার কি সত্যতা উন্মোচন করতে পারে।

Leave a Comment